বাজরীগার পাখির বিভিন্ন রঙ এবং নামঃ
খাঁচায় পাখি বিভিন্ন রঙের হয়ে থাকে এর মধ্যে কিছু পরিচিত রঙ হচ্ছে হলুদ, সাদা, নীল, আকাশী, জলপাই, ধুসর,বেগুনী, ফিরোজা এবং আরো একক বর্নের রং ছাড়াও এসব বিভিন্ন বর্নের সংমিশ্রনের আরো অনেক রঙের পাখি রয়েছে। বন্য বাজরীগারদের তুলনায় খাঁচার বাজরীগারদের ওজন বেশী থাকে। আরো কিছু আকর্ষনীয় ভ্যারাইটি রয়েছে এদের মধ্যে টাফড, হাফ ক্রেস্টেড, ফুল সার্কুলার ক্রেস্টেড, ডাবল ক্রেস্টড, জাপানিজ ক্রেস্টেড, ফ্রিল, ডাস্টার, হাফ সাইডার উল্লেখযোগ্য।